চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দর্জি পাড়া ২নং ওয়ার্ড এলাকায় আমেরিকা প্রবাসী শাহ আলমের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।
চোরেরা বাড়িতে ঢুকে নগদ প্রায় ২ লাখ টাকা, স্বর্ণালংকার ২ ভরি , শিশুর ব্যাংকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র ও টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক আমেরিকা প্রবাসী শাহ আলম।
স্থানীয়দের দাবি, গত এক মাসে লোহাগাড়া উপজেলায় সাংবাদিকের বাড়ি, একজন ম্যাজিস্ট্রেটের বাড়ি এবং সর্বশেষ আমেরিকা প্রবাসী শাহ আলমের বাড়িসহ একাধিক স্থানে চুরির ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
আমেরিকা প্রবাসী শাহ আলম বলেন, “চুরির ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন। উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।”
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং চুরির ঘটনাগুলো তদন্ত করে দ্রুত জড়িতদের শনাক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬