ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক বাংলাদেশ

লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য আটক

মাইনউদ্দীন
মাইনউদ্দীন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য আটক

লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য আটক

​চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মী ও মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে।

২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে উপজেলার কলাউজান ইউনিয়নের আদারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​গ্রেপ্তারকৃত আসামির নাম জায়েদ আহমদ জিলান (২৩)। তিনি উপজেলার কলাউজান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কলাউজান এলাকার সিদ্দিক আহমদের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে লোহাগাড়া থানা পুলিশের একটি দল কলাউজান ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী জিলানকে আটক করা হয়। তিনি লোহাগাড়া থানার ১৭/০৮/২০২৪ খ্রিষ্টাব্দের একটি মামলার এজাহারনামীয় আসামি। বর্তমানে তিনি লোহাগাড়া থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

​এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় আসামি এবং নিষিদ্ধ সংগঠনের কর্মী জায়েদ আহমদ জিলানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে লোহাগাড়া থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।”

দৈনিক বাংলাদেশ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য আটক

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ