ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলাদেশ

লোহাগাড়ার ৬১ সড়ক উন্নয়নে ১১০ কোটি টাকা বরাদ্দ অনুমোদন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৬১টি সড়ক উন্নয়নে ১১০ কোটি টাকা বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ও লোহাগাড়ার সন্তান শাহাদাৎ হোসেন স্বাধীনের প্রচেষ্টায় এ বরাদ্দ অনুমোদন পেয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৫ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব সড়ক উন্নয়নে বরাদ্দ অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, লোহাগাড়ার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নে শাহাদাৎ হোসেন স্বাধীন বিশেষ উদ্যোগ নেন। তাঁর প্রচেষ্টায় উপজেলার ৬১টি সড়কের উন্নয়নে এ বরাদ্দ অনুমোদন করা হয়েছে।

এ বরাদ্দের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার সড়ক উন্নয়ন করা হবে। এতে গ্রামীণ জনপদের যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

বরাদ্দ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও শাহাদাৎ হোসেন স্বাধীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, দ্রুত প্রকল্পের বাস্তবায়নকাজ শুরু হবে এবং লোহাগাড়ার সড়ক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

দৈনিক বাংলাদেশ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

লোহাগাড়ার ৬১ সড়ক উন্নয়নে ১১০ কোটি টাকা বরাদ্দ অনুমোদন

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৬১টি সড়ক উন্নয়নে ১১০ কোটি টাকা বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ও লোহাগাড়ার সন্তান শাহাদাৎ হোসেন স্বাধীনের প্রচেষ্টায় এ বরাদ্দ অনুমোদন পেয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৫ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব সড়ক উন্নয়নে বরাদ্দ অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, লোহাগাড়ার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নে শাহাদাৎ হোসেন স্বাধীন বিশেষ উদ্যোগ নেন। তাঁর প্রচেষ্টায় উপজেলার ৬১টি সড়কের উন্নয়নে এ বরাদ্দ অনুমোদন করা হয়েছে।

এ বরাদ্দের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার সড়ক উন্নয়ন করা হবে। এতে গ্রামীণ জনপদের যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

বরাদ্দ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও শাহাদাৎ হোসেন স্বাধীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, দ্রুত প্রকল্পের বাস্তবায়নকাজ শুরু হবে এবং লোহাগাড়ার সড়ক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

দৈনিক বাংলাদেশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ