ঢাকা    শনিবার, ২৩ মে ২০২৬
দৈনিক বাংলাদেশ

অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে — ওসি এটিএম সিফাতুল মাজদার

ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ৬ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

নারীসহ ৬ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে নারীসহ ছয়জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে ঈদগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈদগাঁও থানা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামীদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলীর মৃত আবু আহমদের পুত্র জামাল উদ্দিন, ইসলামপুর ইউনিয়নের জুমনগরের নুরুল আলমের পুত্র মোঃ আরমান, জুমনগরের নাপিতখালীর মৃত ছৈয়দ আহমদের পুত্র নুরুল আলম, হাজীপাড়া পূর্ব বামনকাটার মোহাম্মদ কাশেমের পুত্র শফি আলম, জালালাবাদ ইউনিয়নের ছাতিপাড়ার রশিদ আহমদ সিকদারের পুত্র আমিরুল আজম সুজন এবং ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনার মোঃ শাহজাহানের কন্যা রেখা বিবি।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, “জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ঈদগাঁও থানা পুলিশ অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাজাসহ বিভিন্ন মামলার পরোয়ানা রয়েছে। পলাতক আসামী, মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধ করে কেউ আইনের হাত থেকে রক্ষা পাবে না।”

স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত অভিযান পরিচালিত হলে এলাকায় অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।

দৈনিক বাংলাদেশ

শনিবার, ২৩ মে ২০২৬

ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ৬ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ