কক্সবাজারে ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত ১০ লাখ টাকার একটি চেক ডিজঅনারের ঘটনায় ‘গ্ল্যাম ডিভা বাই নওশাবা’র স্বত্বাধিকারী নওশাবা মোক্তার সিয়ামের (২৬) বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে কক্সবাজার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে বিচারাধীন রয়েছে।আদালত সূত্রে জানা যায়, সি.আর মামলা নং–৭৮৮/২০২৬ (সদর) হিসেবে দায়ের করা মামলাটি আদালত আমলে নিয়ে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।মামলার আরজিতে বলা হয়েছে, কক্সবাজার শহরের ‘নিটা কম্পিউটার এন্ড টেকনোলজি’ ও ‘নিটা স্মার্ট ফোন’-এর প্রোপ্রাইটর মো. আলমগীর হোসাইনের পক্ষে তার ম্যানেজার সুমন শর্মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।অভিযোগ অনুযায়ী, আসামি তার ব্যবসা প্রতিষ্ঠান ‘এম, কে এন্টারপ্রাইজ’-এর ব্যবসায়িক দেনা পরিশোধের উদ্দেশ্যে গত ২ মার্চ ২০২৬ তারিখে প্রাইম ব্যাংক লিমিটেড, কক্সবাজার শাখার একটি ১০ লাখ টাকার চেক প্রদান করেন পরবর্তীতে ৯ মার্চ ২০২৬ তারিখে চেকটি নগদায়নের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কক্সবাজার শাখায় জমা দেওয়া হলে ব্যাংক কর্তৃপক্ষ পর্যাপ্ত তহবিল না থাকায় (Insufficient Fund/Advice not Received) সেটি ডিজঅনার করে ফেরত দেয় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।চেক ডিজঅনারের পর আইন অনুযায়ী আসামির বরাবর রেজিস্ট্রি ডাকযোগে নোটিশ প্রেরণ করা হয় এবং পরবর্তীতে একটি স্থানীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না হওয়ায় বাদীপক্ষ ১৮৮১ সালের Negotiable Instruments Act-এর ১৩৮ ধারায় মামলাটি দায়ের করেন।এদিকে স্থানীয় ব্যবসায়ী ও কিছু ভুক্তভোগীর বরাতে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ব্যবসায়িক লেনদেনে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ আদালতে এখনো প্রমাণিত হয়নি এবং বিষয়টি তদন্তাধীন ও বিচারাধীন রয়েছে।এছাড়া একটি সামাজিক সংগঠনের ব্যানারে অর্থ সংগ্রহ ও তা ব্যবহারের বিষয়ে কিছু ব্যক্তির অভিযোগ রয়েছে বলে দাবি করা হলেও, এ বিষয়ে আলাদা কোনো রায় বা প্রমাণ পাওয়া যায়নি।আইনগত প্রক্রিয়া চলমান থাকায় সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য এ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি বর্তমানে বিচারাধীন।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬