কক্সবাজারের চকরিয়ায় বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাস্তবায়িত মানবিক সহায়তা প্রকল্পের সমাপনী সভা ও Lesson Learned Workshop অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ২০২৬ সকাল ১০টায় চকরিয়া উপজেলা পরিষদ হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে এবং Start Fund Bangladesh-এর অর্থায়নে “Humanitarian Assistance to the Flood Affected People of Chakaria & Pekua Upayilas under Cox's Bayar District” শীর্ষক প্রকল্পের সমাপনী এ সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটির মেয়াদ ছিল ১৪ জুলাই ২০২৬ থেকে ২৭ আগস্ট ২০২৬ পর্যন্ত। অনুষ্ঠানে প্রকল্পের স্বাগত বক্তব্য দেন প্রকল্পের টিম লিডার আব্দুল আলিম। সভার উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (UNO) জনাব শাহীন দেলোয়ার এবং সভাপতিত্ব করেন চকরিয়ার সহকারী কমিশনার (ভূমি) জনাব শফিউল আলম। প্রকল্পের কার্যক্রম ও অর্জন তুলে ধরেন প্রকল্পের ফোকাল পারসন জনাব মোঃ শহিদুল ইসলাম। প্রকল্প বাস্তবায়নকালীন অভিজ্ঞতা, অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে লার্নিং শেয়ারিং করেন MEAL and HACE Officer জনাব মামুনুর রশিদ। প্রকল্পের MAAP Focal জনাবা আনোয়ারা খাতুন প্রকল্পের কার্যক্রম মনিটরিং, উপকারভোগীদের মতামত ও ফিডব্যাক সংগ্রহ, মাঠপর্যায়ের বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা এবং প্রকল্পের মান ও জবাবদিহিতা নিশ্চিতকরণে দায়িত্ব পালন করেন। প্রকল্পের চকরিয়া উপজেলার মাঠপর্যায়ের সার্বিক কার্যক্রম সমন্বয় ও বাস্তবায়নে দায়িত্ব পালন করেন উপজেলা সমন্বয়কারী জনাব মোঃ মামুন গাজী, সুশীলন, চকরিয়া, কক্সবাজার।
প্রকল্পটি এমন এক সময়ে বাস্তবায়িত হয়, যখন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি, কৃষিজমি, গৃহপালিত পশু এবং স্বাস্থ্য ও জীবিকার ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। দুর্যোগ-পরবর্তী সংকটে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন পূরণ এবং স্বাস্থ্য ও নিরাপদ জীবনযাপনে সহায়তা দেওয়ার লক্ষ্যেই প্রকল্পটির কার্যক্রম গ্রহণ করা হয়।
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬