কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাস্তবায়িত “Humanitarian Assistance to the Flood Affected People of Chakaria & Pekua Upayilas under Coxs Bayar District ‘’প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। স্টার্ট ফান্ড বাংলাদেশ-এর সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে পরিচালিত এ প্রকল্পের আওতায় পেকুয়ার রাজাখালী ও টইটং ইউনিয়নের ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে মোট ৪০ লাখ টাকা নগদ সহায়তা এবং বিভিন্ন স্বাস্থ্য ও হাইজিন সামগ্রী প্রদান করা হয়েছে। ১৪ জুলাই ২০২৬ থেকে ২৭ আগস্ট ২০২৬ পর্যন্ত বাস্তবায়নাধীন এ প্রকল্পের লক্ষ্য ছিল বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন পূরণ, স্বাস্থ্যঝুঁকি কমানো এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে সহায়তা করা। প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে ৮,০০০ টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়। পাশাপাশি উপকারভোগীদের মধ্যে সাবান, স্যালাইন, ব্লিচিং পাউডার, ডিটারজেন্ট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, পানির জার/গ্যালন, ৫ লিটার পানির বোতল, মগ, বালতি ও ন্যাপকিনসহ বিভিন্ন স্বাস্থ্য ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়। সমাপনী সভায় প্রকল্পের কার্যক্রম, অর্জন, বাস্তবায়ন কৌশল, মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ, অভিজ্ঞতা এবং ভবিষ্যতের জন্য শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন প্রকল্পের টিম লিডার আব্দুল আলিম। সভার উদ্বোধন করেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব রফিকুল ইসলাম।
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬