ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক বাংলাদেশ

ডিমলায় উপজেলা পরিষদের পরিত্যক্ত বাসভবনে মাদকের আসর

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: ১৩ সেপ্টেম্বর সকালে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যানের পরিত্যক্ত বাসভবনটি সরেজমিনে ঘুরে মেঝেতে দেখা যায় ইয়াবা,টাফান্ডা ট্যাবলেট ও গাজা খাওয়ার উপকরণ চোখে পড়ার মতো এই বাস ভবনটি মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সন্ধ্যা নামলেই ভবনটির নিচতলা ও দোতলায় বসে মাদকের আসর। কখনো কখনো সেখানে নারীদের নিয়েও অসামাজিক কর্মকাণ্ড চলে বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী।স্থানীয় সূত্রে জানা যায়, ডিমলা থানা থেকে আনুমানিক ২০০ গজ পশ্চিমে অবস্থিত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের পরিত্যক্ত বাসভবনটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে আছে। এই সুযোগে মাদকসেবীরা সন্ধ্যার পর সেখানে জড়ো হয়। এতে আশপাশের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।এলাকাবাসীর অভিযোগ থানার এত কাছাকাছি স্থানে এমন কর্মকাণ্ড চললেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশ প্রশাসন। বিষয়টি দ্রুত তদন্ত করে মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিত্যক্ত ভবনটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ডিমলা থানার ওসি আশরাফুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন বিষয়টি আমার নজরে আছে যেকোনো মুহূর্তে অভিযান পরিচালনা করা হবে।

দৈনিক বাংলাদেশ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ডিমলায় উপজেলা পরিষদের পরিত্যক্ত বাসভবনে মাদকের আসর

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: ১৩ সেপ্টেম্বর সকালে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যানের পরিত্যক্ত বাসভবনটি সরেজমিনে ঘুরে মেঝেতে দেখা যায় ইয়াবা,টাফান্ডা ট্যাবলেট ও গাজা খাওয়ার উপকরণ চোখে পড়ার মতো এই বাস ভবনটি মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সন্ধ্যা নামলেই ভবনটির নিচতলা ও দোতলায় বসে মাদকের আসর। কখনো কখনো সেখানে নারীদের নিয়েও অসামাজিক কর্মকাণ্ড চলে বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী।স্থানীয় সূত্রে জানা যায়, ডিমলা থানা থেকে আনুমানিক ২০০ গজ পশ্চিমে অবস্থিত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের পরিত্যক্ত বাসভবনটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে আছে। এই সুযোগে মাদকসেবীরা সন্ধ্যার পর সেখানে জড়ো হয়। এতে আশপাশের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।এলাকাবাসীর অভিযোগ থানার এত কাছাকাছি স্থানে এমন কর্মকাণ্ড চললেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশ প্রশাসন। বিষয়টি দ্রুত তদন্ত করে মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিত্যক্ত ভবনটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ডিমলা থানার ওসি আশরাফুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন বিষয়টি আমার নজরে আছে যেকোনো মুহূর্তে অভিযান পরিচালনা করা হবে।

দৈনিক বাংলাদেশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ