ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলাদেশ

ইয়াবাসহ যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন আনসার সদস্য

পুলিশের হাতে তুলে দিলেন আনসার সদস্য
চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ের কেডিএস গার্মেন্টস এলাকায় ৯৫ পিস ইয়াবাসহ শাকিব নামে এক যুবককে আটক করেছেন কেডিএস গার্মেন্টসে কর্মরত আনসার সদস্য ওয়াহিদুজ্জামান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা নিয়ে আটক যুবককে বায়েজিদ বোস্তামী থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে কেডিএস গার্মেন্টস এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভোররাতে কেডিএস গার্মেন্টস এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান করা শাকিবকে তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়। পরে কেডিএস গার্মেন্টসে দায়িত্বে থাকা আনসার সদস্য ওয়াহিদুজ্জামান তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনসার সদস্য ওয়াহিদুজ্জামান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে ৯৯৯-এর মাধ্যমে পুলিশের সহায়তা পাওয়ার পর আটক যুবককে বায়েজিদ বোস্তামী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দৈনিক বাংলাদেশ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ইয়াবাসহ যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন আনসার সদস্য

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image
চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ের কেডিএস গার্মেন্টস এলাকায় ৯৫ পিস ইয়াবাসহ শাকিব নামে এক যুবককে আটক করেছেন কেডিএস গার্মেন্টসে কর্মরত আনসার সদস্য ওয়াহিদুজ্জামান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা নিয়ে আটক যুবককে বায়েজিদ বোস্তামী থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে কেডিএস গার্মেন্টস এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভোররাতে কেডিএস গার্মেন্টস এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান করা শাকিবকে তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়। পরে কেডিএস গার্মেন্টসে দায়িত্বে থাকা আনসার সদস্য ওয়াহিদুজ্জামান তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনসার সদস্য ওয়াহিদুজ্জামান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে ৯৯৯-এর মাধ্যমে পুলিশের সহায়তা পাওয়ার পর আটক যুবককে বায়েজিদ বোস্তামী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দৈনিক বাংলাদেশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ