ন্তর্জাতিক দাতা সংস্থা দা ফ্রেড হলোজ ফাউন্ডেশন কর্তৃক কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল এর অলটারনেটিভ পার্টনার রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর অফিস সেক্রেটারি থ্যান কিউ রাখাইন (টি. কে রাখাইন) কে নি:স্বার্থভাবে স্থানীয়, অসহায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চক্ষু চিকিৎসা সেবা ছড়িয়ে দিয়ে এতদাঞ্চলের নিরাময়যোগ্য অন্ধত্ব নিবারনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ "ফ্রেড'স হেলপিং হ্যান্ড এ্যাওয়ার্ড ২০২৬" পুরস্কারে ভূষিত হয়েছে। বিশ্বের ২৫ টি দেশের প্রতিযোগিদের মধ্যে তাঁর কাজই সবার দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয় এবং সারাবিশ্বে ২০২৬ সালে একমাত্র তিনিই এ পুরস্কারে ভূষিত হয়েছেন। গত ১৩ মে ২০২৬ খ্রি: কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের সম্মেলন কক্ষে দা ফ্রেড হলোজ ফাউন্ডেশন এর সম্মানিত ক্লাস্টার ডিরেক্টর জনাব মুসাব্বির আলম, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স এর সম্মানিত মহাপরিচালক শিক্ষাবিদ এম. এম. সিরাজুল ইসলাম টি.কে রাখাইন এর হাতে "ফ্রেড'স হেলপিং হ্যান্ড এ্যাওয়ার্ড ২০২৬" তুলে দেন। এছাড়াও কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের পক্ষ থেকেও তাকে ফুলেল শুভেচছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন দা ফ্রেড হলোজ ফাউন্ডেশন এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর জনাবা রোখসানা কামাল, প্রজেক্ট অফিসার জবাবা ইভানা ইসলাম, নাটাব কক্সবাজার এর সভাপতি কবি কামরুল হাসান, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সম্পাদক বিশ্বজিৎ পাল, একলাব কক্সবাজার এর হিউম্যানিটারিয়ান রেসপন্স কো-অর্ডিনেটর জনাব মুস্তাফিজুর রহমান, সিডিডি কর্মকর্তা জনাব চয়ন কুমার মন্ডল, রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সদস্য জনাব সুই চিং রাখাইন, কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের নির্বাহী সদস্য জনাব অংক্য চিন মেশাং, জেনারেল ম্যানেজার জনাব শহীদ উদ্দিন মাহমুদ , অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা জনাব মো. দেলোয়ার হোসেন, টেকনিক্যাল ফিল্ড কো অর্ডিনেটর জনাব জাহেদ আলম প্রমুখ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬