ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলাদেশ

কক্সবাজার বিজিবি ক্যাম্প শিকদার পাড়া জামে মসজিদ মাঠে জানাজা সম্পন্ন

কলিম উল্লাহ শিকদারের মৃত্যুতে এমপি কাজলের শোক প্রকাশ

শোক প্রকাশ এমপি কাজলের
কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্পসংলগ্ন শিকদার পাড়া এলাকার প্রবীণ মুরব্বি ও রাজনৈতিক ব্যক্তিত্ব কলিম উল্লাহ শিকদার ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। একই দিন আসরের নামাজের পর শিকদার পাড়া জামে মসজিদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মরহুম কলিম উল্লাহ শিকদার ওই এলাকার বাসিন্দা মরহুম ইউসুফ আলী শিকদারের জ্যেষ্ঠ পুত্র। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

এক শোকবার্তায় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এ শোক সহ্য করার শক্তি ও ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন তিনি।

এদিকে, কলিম উল্লাহ শিকদারের ইন্তেকালে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গও শোক প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুতে শিকদার পাড়াসহ স্বজন ও পরিচিত মহলে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা।

দৈনিক বাংলাদেশ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কলিম উল্লাহ শিকদারের মৃত্যুতে এমপি কাজলের শোক প্রকাশ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image
কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্পসংলগ্ন শিকদার পাড়া এলাকার প্রবীণ মুরব্বি ও রাজনৈতিক ব্যক্তিত্ব কলিম উল্লাহ শিকদার ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। একই দিন আসরের নামাজের পর শিকদার পাড়া জামে মসজিদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মরহুম কলিম উল্লাহ শিকদার ওই এলাকার বাসিন্দা মরহুম ইউসুফ আলী শিকদারের জ্যেষ্ঠ পুত্র। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

এক শোকবার্তায় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এ শোক সহ্য করার শক্তি ও ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন তিনি।

এদিকে, কলিম উল্লাহ শিকদারের ইন্তেকালে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গও শোক প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুতে শিকদার পাড়াসহ স্বজন ও পরিচিত মহলে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা।

দৈনিক বাংলাদেশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ