ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলাদেশ

ভাড়াটে লোক এনে মানববন্ধনের অভিযোগ

খুরুশকুলে সাংবাদিক খোকনের জমি ফের দখলের হুমকি

কক্সবাজারের খুরুশকুলে সাংবাদিক এম আর খোকনের পারিবারিক জমি দখলের উদ্দেশ্যে ফের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক যুবলীগ নেতা আমীর সোলতানের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে কথিত মানববন্ধন আয়োজন করে ওই জমি নিয়ে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক খোকন।

সাংবাদিক এম আর খোকনের অভিযোগ, দীর্ঘদিন ধরে খুরুশকুলের কাওয়ার পাড়ায় তাদের পারিবারিক জমি নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় কয়েক দিন আগে তার মায়ের মালিকানাধীন জমিতে দখলের উদ্দেশ্যে আমীর সোলতানের পক্ষ থেকে খুঁটি স্থাপন করা হয়। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে কয়েক ঘণ্টার মধ্যে ওই খুঁটি সরিয়ে নেওয়া হয় বলে দাবি করেন তিনি।

খোকনের অভিযোগ, ওই ঘটনার পর থেকেই তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন আমীর সোলতান। এর জের ধরে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে বাড়ির পাশে বহিরাগত ও ভাড়াটে লোকজন জড়ো করে কথিত মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধনে তার জমি দখলের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, আমার পরিবারের জমি নিয়ে বিরোধ থাকলে আইনগত ও সামাজিকভাবে বিষয়টির সমাধান করা যেতে পারে। কিন্তু ভাড়াটে লোকজন এনে আমার বাড়ির পাশে মানববন্ধন করে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে জমি দখলের হুমকিও দেওয়া হচ্ছে।

বৈঠকের প্রস্তাব উপেক্ষার অভিযোগ:

জমি নিয়ে বিরোধ নিরসনে স্থানীয়ভাবে বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও তা উপেক্ষা করে মানববন্ধন করা হয়েছে বলেও অভিযোগ করেছেন সাংবাদিক খোকন।

তার অভিযোগ, কাওয়ার পাড়ার মসজিদ ও সমাজ কমিটির সভাপতি অ্যাডভোকেট শওকত আলম তার সম্মতিতে বিরোধপূর্ণ জমির বিষয়ে আগামী শুক্রবার উভয় পক্ষকে নিয়ে বৈঠকের প্রস্তাব দেন। স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের সুযোগ থাকলেও আমীর সোলতান ওই প্রস্তাবে সম্মতি না দিয়ে লোকজন জড়ো করে মানববন্ধন করেছেন বলে দাবি করেন তিনি।

খোকনের ভাষ্য, বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেই উদ্যোগে সাড়া না দিয়ে মানববন্ধন করে পরিস্থিতি আরও উত্তপ্ত করা হয়েছে। এতে সমঝোতার পরিবেশ নষ্ট হয়েছে এবং আমার সামাজিক ও পেশাগত সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।

জমি দখলের আশঙ্কা পরিবারের:

সাংবাদিক খোকনের পরিবারের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ডের কারণে তারা নিজেদের জমি নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে জমি দখলের চেষ্টা বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

তাদের দাবি, জমির মালিকানা ও দখল নিয়ে কারও কোনো দাবি থাকলে তা যথাযথ কাগজপত্রের মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি করা উচিত। কোনো পক্ষ যেন প্রভাব বিস্তার করে জমি দখলের চেষ্টা করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এদিকে স্থানীয়দের কেউ কেউ বলছেন, জমি নিয়ে বিরোধ দীর্ঘায়িত হলে তা যেকোনো সময় বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে। তাই উভয় পক্ষকে নিয়ে স্থানীয়ভাবে বৈঠক করে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

অভিযোগের বিষয়ে আমীর সোলতানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সাংবাদিক খোকনের পরিবারের দাবি, জমি দখলের হুমকি ও কথিত মানববন্ধনের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং তাদের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

দৈনিক বাংলাদেশ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

খুরুশকুলে সাংবাদিক খোকনের জমি ফের দখলের হুমকি

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ