ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলাদেশ

দুর্ঘটনার চালক ধরিয়ে দেওয়ার জেরে মামুনকে বেধড়ক পিটিয়েছে যুবদল নেতা শাহ আলম

যুবদল নেতা শাহ আলম

কক্সবাজারের টেকনাফে সড়ক দুর্ঘটনায় জড়িত চালককে পুলিশের কাছে সোপর্দ করার জেরে মামুন নামের এক যুবকের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে পালংখালী ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ আলমের বিরুদ্ধে। হামলায় মামুন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে তার পরিবার।

পরিবারের দাবি, গত ১০ অক্টোবর টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুণতলী এলাকায় একটি পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত তিনজন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় চালককে আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরিবারের অভিযোগ, ওই চালককে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মামুনের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তাদের আরও অভিযোগ, পালংখালী ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ আলমের নেতৃত্বে তার গাড়িচালক আনোয়ার মিয়া ওরফে ‘ডাকাত আনোয়ার’, মমতাজ মিয়া ওরফে মান্নানসহ ৭-৮ জন অস্ত্রধারী ব্যক্তি মামুনের ওপর অতর্কিত হামলা চালান। তবে অভিযোগের বিষয়ে শাহ আলম বা অন্য অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগটির স্বাধীন সত্যতাও তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মামুনের পরিবারের এক সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্ঘটনার সময় আমাদের পরিবারের ৬-৭ জন সদস্য নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন। আমরা সহায়তা না করলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত। অথচ চালককে আইনের হাতে তুলে দেওয়ার পর আমাদের সন্তানের ওপর হামলা করা হলো। আমরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং বিচার চাই। 

এদিকে, দুর্ঘটনায় আহতদের উদ্ধারে সহযোগিতা করার পর একজন যুবকের ওপর হামলার অভিযোগের ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

দৈনিক বাংলাদেশ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দুর্ঘটনার চালক ধরিয়ে দেওয়ার জেরে মামুনকে বেধড়ক পিটিয়েছে যুবদল নেতা শাহ আলম

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ