ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬
দৈনিক বাংলাদেশ

প্রতিনিধি সভায় সম্পাদক এম. ওসমান গণি

‘গণমানুষের কণ্ঠস্বর হয়েই থাকবে আজকের কক্সবাজার বার্তা’

প্রতিনিধি সভা কক্সবাজার বার্তা
কক্সবাজারের বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তা-এর প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পত্রিকার প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

পত্রিকার সম্পাদক এম. ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবাদ পরিবেশনের মানোন্নয়ন, অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার, পাঠকের প্রত্যাশা পূরণ এবং পত্রিকার প্রতিনিধিদের পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতির বক্তব্যে সম্পাদক এম. ওসমান গণি বলেন, সময়ের সঙ্গে সংবাদপাঠকের চাহিদা ও চিন্তাধারায় পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পাঠকদের কাছে তথ্যবহুল, বস্তুনিষ্ঠ ও ব্যতিক্রমী সংবাদ পৌঁছে দিতে আজকের কক্সবাজার বার্তা কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, “পাঠকদের মনের খোরাক জোগাতে ব্যতিক্রমী সংবাদ পরিবেশনে আমরা গুরুত্ব দিচ্ছি। বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সমাজের অনিয়ম, অসঙ্গতি ও অব্যবস্থাপনা তুলে ধরে পরিবর্তনের পথ তৈরি করাই আমাদের লক্ষ্য। অন্যায়-অবিচারের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ই থাকবে।”

এম. ওসমান গণি আরও বলেন, “প্রতিষ্ঠার শুরু থেকেই আজকের কক্সবাজার বার্তা কারও সঙ্গে আপস করেনি। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও আপসহীন সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে গণমানুষের কণ্ঠস্বর হয়েই থাকবে আজকের কক্সবাজার বার্তা।”

সভায় পত্রিকার বার্তা প্রধান এম. এ. আজিজ রাসেলের সঞ্চালনায় বক্তব্য দেন নির্বাহী সম্পাদক আজিম নিহাদ, মফস্বল সম্পাদক ইমরান হোসাইন ও ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রহিম রনি।

বক্তারা বলেন, কক্সবাজার থেকে বর্তমানে বেশ কয়েকটি দৈনিক পত্রিকা প্রকাশিত হলেও সংবাদ উপস্থাপনা ও অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে আজকের কক্সবাজার বার্তা নিজস্ব অবস্থান তৈরি করেছে। গতানুগতিক সংবাদ প্রকাশের পাশাপাশি ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধান করে পাঠকের সামনে প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

তারা বলেন, “শুধু সমস্যা তুলে ধরা নয়, সমস্যার সমাধানের পথ খুঁজে বের করাও সাংবাদিকতার দায়িত্ব। সেই লক্ষ্যেই আজকের কক্সবাজার বার্তা অনুসন্ধানী ও দায়িত্বশীল সাংবাদিকতাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। পাঠকের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে পত্রিকার অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”

সভায় পত্রিকার প্রধান প্রতিবেদক সরওয়ার সাকিব, বিশেষ প্রতিবেদক এস. এম. রুবেল, সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দু রশিদ মানিক ও সাজন বড়ুয়া সাজু, নিজস্ব প্রতিবেদক এন. এ. সাগর ও সাইদুর রহমান শিমুল, টেকনাফের নিজস্ব প্রতিবেদক রহমত উল্লাহ, উখিয়ার নিজস্ব প্রতিবেদক ইমরান আল মাহমুদ, চকরিয়া প্রতিনিধি কামাল উদ্দিন, টেকনাফ প্রতিনিধি নোমান অরুপ, লামা-আলীকদম প্রতিনিধি ইসমাঈলুল করিম, শিহাব আবরার এবং ম্যানেজার জালাল উদ্দিনসহ পত্রিকার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিনিধিরা মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্য যাচাই, অনুসন্ধানী প্রতিবেদন বৃদ্ধি এবং পাঠকের কাছে আরও গ্রহণযোগ্য সংবাদ পৌঁছে দেওয়ার বিষয়ে বিভিন্ন মতামত দেন।

সভায় দৈনিক আজকের কক্সবাজার বার্তাকে গণমানুষের আস্থা ও নির্ভরতার প্রতীকে পরিণত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে পত্রিকার সাংবাদিকতা আরও গতিশীল ও পেশাদার করতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরার যে প্রত্যয় নিয়ে আজকের কক্সবাজার বার্তার যাত্রা, তা আগামীতেও অব্যাহত থাকবে।

দৈনিক বাংলাদেশ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

‘গণমানুষের কণ্ঠস্বর হয়েই থাকবে আজকের কক্সবাজার বার্তা’

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ